শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি প্রোটিয়াদের। ভুবনশ্বরের দুর্দান্ত বোলিংয়ে পাওয়ারপ্লেতেই প্রোটিয়াদের ৩ উইকেট তুলে নেয় ভারত। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর বাভুমাকে নিয়ে জুটি গড়েন হেনরি ক্লাসেন। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ করে ফেরেন বাভুমাও।
তবে ইতোমধ্যেই ঝড় তোলা ক্লাসেন একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। দারুণ ব্যাটিংয়ে ফিফটি পূরণের পর শতকের দিকে এগুতে থাকেন। সেই সাথে দলকে জয়ের দিকে নিয়ে যান একাই। শেষ পর্যন্ত সেঞ্চুরি পাননি ক্লাসেন। ৪৬ বলে ৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮১ রান করে হার্শাণ পাটে লের বলে ফিরতে হয় তাকে।
তবে এতে প্রোটিয়াদের জয় পেতে খুব একটা সমস্যা হয়নি। কেননা বাকি কাজটা সারেন আগের ম্যাচেরও নায়ক ডেভিড মিলার। ১৫ বলে ২০ রানে অপরাজিত থেকে ১৮.২ ওভারেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই প্রোটিয়া ব্যাটার।
এর আগে কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফিরতে হয় ঋতুরাজ গায়কোয়াডকে (১)। কাগিসো রাবাদার বলে ক্যাচ দেন কেশব মহারাজের হাতে।
এরপর ৪৭ রানের জুটি গড়েন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। সপ্তম ওভারের চতুর্থ বলে কিষান বিদায় নেন এনরিক নরকিয়ার বলে ৩৪ রান করে।
আইয়ারের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ ৪০ (৩৫) রান। আইয়ারকে ফেরান ডোয়াইন প্রিটোরিয়াস। ইশান ও আইয়ারের ফেরার পর থেমে যায় রানের চাকা।
অধিনায়ক ঋষব পন্থ ৫, হার্দিক পান্ডিয়া ৯ ও আক্সার প্যাটেল ১০ রান করে ফেরার পর দীনেশ কার্তিক যদি ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসটা না খেলতেন তবে দেড় শ’র কাছে যাওয়াটা কঠিন ছিল স্বাগতিকদের। কার্তিকের সঙ্গে ১২ (৯) রানে অপরাজিত রয়েছেন হার্শাল প্যাটেল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন নরকিয়া। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ওয়েইন পার্নেল, প্রটোরিয়াস ও কেশব মহারাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)