১৯৮৭ সালের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ইমাম উল হক
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। শুধু তাই নয়, টানা সাত ওয়ানডেতে ফিফটি করে গড়েছেন অনন্য এক রেকর্ড। যা রয়েছে বিশ্বের আর মাত্র একজন ব্যাটারের।
সিরিজটি শুরুর আগে সব কথা হচ্ছিলো বাবর আজমকে নিয়ে। প্রথম ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন পাকিস্তানি অধিনায়ক। পরের ম্যাচেও ৭৭ রানের ইনিংস খেলে টানা ছয় ফিফটির রেকর্ড গড়েন তিনি।
সেদিন টানা ষষ্ঠ ফিফটি হাঁকিয়েছিলেন ইমামও। কিন্তু তা ঢাকা পড়ে যায় বাবরের আলোর নিচে। তবে শেষ ম্যাচে ৬২ রানের ইনিংস খেলে বাবরকেও ছাড়িয়ে গেছেন ইমাম। শেষ সাত ম্যাচে তার ইনিংসগুলো হলো ৬২, ৫৬, ১০৩, ১০৬, ৮৯, ৬৫ ও ৭২ রানের।
বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা সাত ওয়ানডেতে ফিফটির রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার ইমাম। সবচেয়ে বেশি টানা ৯ ওয়ানডেতে ফিফটির বিশ্বরেকর্ড ইমামেরই স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের দখলে। ১৯৮৭ সালে এ কীর্তি গড়েন মিয়াঁদাদ।
এছাড়া টানা ছয় ওয়ানডেতে ফিফটির রেকর্ড রয়েছে মার্ক ওয়াহ, গর্ডন গ্রিনিজ, অ্যান্ড্রু জোনস, মোহাম্মদ ইউসুদ, ক্রিস গেইল, শাই হোপ, পল স্টারলিং, রস টেলর, কেইন উইলিয়ামস ও বাবর আজমদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live