ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে না পারায় আক্ষেপ করে যা বললেন শরিফুল
শরিফুল প্রস্তুতি নিচ্ছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য। সোমবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে উন্মুখ ছিলেন তিনি। তবে খেলার সুযোগ না হওয়ায় আক্ষেপ করেছেন তিনি।
এ প্রসঙ্গে শরিফুল বলেছেন, 'আমি খুবই রোমাঞ্চিত যে, ওয়েস্ট ইন্ডিজ যেয়ে বোলিং করবো। সত্যি কথা, আমার খুব ইচ্ছে ছিল যে, আমি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট খেলবো। সেটা হয়ে ওঠেনি চোটের কারণে। ইনশাল্লাহ যখন পরবর্তীতে সুযোগ পাবো, চেষ্টা করবো।'
শরিফুলের মতোই টেস্ট দলে নেই আরেক পেসার তাসকিন আহমেদ। দুই নিয়মিত সদস্য না থাকায় ডাকা হয়েছে সীমিত ওভারে নিয়মিত খেলা মুস্তাফিজুর রহমানকে।
শরিফুল জানিয়েছেন মুস্তাফিজের সঙ্গে তার ব্যক্তিগত কোনো চ্যালেঞ্জ নেই। যে ভালো খেলবে সেই দলে থাকবে, তাই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি।
শরিফুলের ভাষ্য, 'আমরা সবসময় বন্ধুর মতোই থাকি, চ্যালেঞ্জ হিসেবে নেই না। অনুশীলন করি, আল্লাহর রহমতে যে ভালো খেলে, সেই সবসময় দলে খেলে। তো আমরা এটা নিয়ে চিন্তা করি না, কে খেলবে না খেলবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)