আবারও জাতীয় দলে ফিরতে পারেন সাব্বির, সৌম্য, মিঠুন জানালেন হাবিবুল বাশার
তবে তাদেরকে সব সময় নজরে রেখেছে বিসিবি। যে কারণেই তারা তিনজন সুযোগ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছায়া দল ‘বাংলা টাইগার্স’ দলে। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে ভালো ব্যাটিং করেছেন সাব্বির রহমান। তবে নিজেকে হারিয়ে আবারো ফিরে পাওয়ার চেষ্টা করেছেন সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন।
সোমবার থেকে শুরু হচ্ছে বাংলা টাইগার্সের কার্যক্রম। মিরপুর শের-ই-বাংলায় রিপোর্টিংয়ের পর গতকাল থেকে শুরু হয়েছে স্কিল ট্রেনিং। সকালে ব্যক্তিগত ট্রেনিং শুরুর আগে ফিটনেস ট্রেনিং হয়। এরপর লম্বা সময় দলগত স্কিল ট্রেনিং। সেখানে যোগ দিয়েছেন জাতীয় দলের এই তিন সাবেক ক্রিকেটার।
তবে পারফরম্যান্স করতে পারলে তাদের জাতীয় দলে দরজা এখনো খোলা আছে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলা টাইগার্স দলে ভালো করতে পারলেই আদাম উল হক বিজয়ের মতো আবারো জাতীয় দলের দরজা খুলে যেতে পারে তাদের।
গতকাল বিসিবি নির্বাচন হাবিবুল বাশার সুমন বলেছেন, “ওরা সব সময়ই আমাদের নজরে ছিল। কেউ আড়াল হয়নি। জাতীয় দল সব সময়ই চক্রের মতো। কখনও ভালো খেলবে। কখনও খারাপ। খারাপ করলে বাদ পড়বে। আবার ভালো করলে দলে ঢুকবে। ওদের জন্য ভালো একটি সুযোগ বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। এখানে ভালো করলে অবশ্যই ভালো কিছু হবে ওদের জন্য।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন