সিরিজ জয়ে জন্য ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা
শ্রেয়াস আইয়ার ৪০ রান করেন। এছাড় ইশান কিষাণ ও দীনেশ কার্তিক যথাক্রমে ৩৪ ও ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে, প্রোটিয়ারা ১০ বল বাকি রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রানটি তুলে নেয়। ম্যাচের সেরা হেনরিখ ক্লাসেন সেই ম্যাচে ৮১ রান করেন। চলের অধিনায়ক বাভুমা ৩৫ রান করে যান। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন।
বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলিং সহায়ক। এই উইকেটে দুই দলের বোলারদের দুর্দান্ত পারফরমেন্স দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররাও এই পিচ থেকে সাহায্য পান। মঙ্গলবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে আদ্রতা থাকবে ৮০ শতাংশ। খেলা চলাকালীন ১৩ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চলতে পারে। ম্যাচের সময় শিশির পড়ার কোন সম্ভবনাই নেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই তালিকার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞরা রয়েছেন। সেই সুযোগ নিয়ে প্রথম দুটি ম্যাচেই তরুণ ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে প্রোটিয়া ব্রিগেড। ব্যাট কিংবা বল, দুই বিভাগেই ঋষভ পন্থের দলকে টেক্কা দিয়ে গিয়েছে তেম্বা বাভুমা’রা। এবার মঙ্গলবার, সিরিজের তৃতীয় ম্যাচটিতে ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দল সিরিজ জিতে নিতে পারে কিনা, এখন সেটাই হল দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য সেরা একাদশ
রিজা হেন্ড্রিক্স, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)