মার্সেলোকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন রোনালদো
পর্তুগিজ যুবরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় লিখলেন, ‘মার্সেলো আমার সতীর্থের চেয়েও বেশি, ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে।’
রোনালদো যোগ করেন, ‘মাঠ এবং মাঠের বাইরে, সে সর্বকালের সেরা তারকাদের মধ্যে অন্যতম যার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটা আমার জন্য আনন্দের ছিল। নতুন অভিযানে এগিয়ে যাও, মার্সেলো।’
শুধু রোনালদো নন, ব্রাজিলিয়ান তারকাকে শ্রদ্ধা জানিয়েছেন তার অন্য সাবেক ও বর্তমান সতীর্থরা। সাবেক সতীর্থ এবং অধিনায়ক ইকার ক্যাসিয়াস লিখেছেন, ‘তুমি শিশু হয়ে এসেছিলে। কতবার আমি বলেছি, মার্সেলো, ফিরে এসো! এমন একজন কিংবদন্তি হয়ে থাকার জন্য ধন্যবাদ। বন্ধু তোমাকে আলিঙ্গন, ভবিষ্যতের জন্য শুভকামনা।’
রিয়াল মাদ্রিদের আগামী দিনের তারকা ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, ‘মার্সেলো! সবকিছুর জন্য ধন্যবাদ! বিশ্বের সেরা ক্লাবের সবচেয়ে বেশি শিরোপা জেতা কিংবদন্তি। তোমার সঙ্গে খেলতে পারা এবং শেখা আমার জন্য আনন্দের ছিল।’
রিয়ালের আরেক তারকা টনি ক্রুস লিখেছেন, ‘আমি বলতে পারব, সর্বকালের সেরা একজন লেফট-ব্যাকের সঙ্গে খেলেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)