পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের প্রতিশোধ নিতে চায় নিকোলাস পুরান
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের আশা করছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের অধিনায়ক নিকোলাস পুরান।
পুরান মনে করেন, পাকিস্তান সিরিজ ওয়েস্ট ইন্ডিজের জন্য দারুণ শিক্ষণীয়। দলের পারফরম্যান্সে গর্ব করার মতো তিনি খুঁজে পাচ্ছেন অনেক কিছুই। স্পিনার আকিল হোসেনের ব্যাটিং পারফরম্যান্সেরও প্রশংসা ঝরেছে তাঁর কণ্ঠে।
ওয়েস্ট ইন্ডিজের বর্তমান ওয়ানডে অধিনায়ক পুরান মনে করেন, দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে মন্দ করেননি, “শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি।”
বাংলাদেশ সিরিজের দিকেই চোখ পুরানের, “আর কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি। আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। ওই সিরিজ জয়ের ব্যাপারে আমি আশাবাদী”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)