ব্রেকিং নিউজ: এশিয়া থেকে রেকর্ড ছয়টি দল সুযোগ পেল কাতার বিশ্বকাপে
সোমবার (১৩ জুন) রাতে কাতারের বান আলি স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফে রোমাঞ্চকর টাইব্রেকারে পেরুকে ৫-৪ ব্যবধানে হারিয়ে টিকিট পায় অস্ট্রেলিয়া। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল।
লাতিন আমেরিকা ও এশিয়ার বাছাইয়ে পঞ্চম হওয়া দলের প্লে-অফে নির্ধারিত হলো বিশ্বকাপের ৩১তম দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর কাতার বিশ্বকাপের স্রেফ আর একটি দল নিশ্চিত হওয়া বাকি। মঙ্গলবার কোস্টারিকা আর নিউজিল্যান্ডের লড়াই থেকে পাওয়া যাবে সেই দলকে।
টানা পঞ্চম ও সবমিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের মহাযজ্ঞে ঠাঁই করে নিয়েছে অস্ট্রেলিয়া। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বাছাইপর্ব থেকে তারা অংশ নিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে।
এবারের আসরে বরাবরের মতো ইউরোপ অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক দল অংশ নিচ্ছে। ১৩ দলের তালিকায় আছে শিরোপাধারী ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগালের মতো শক্তিশালী নাম। এরপর বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব এশিয়ার।
এবার এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ ১১তম বারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। একমাত্র তাদেরই আছে সেমিফাইনালে খেলার কীর্তি। ২০০২ সালে জাপানের সঙ্গে যৌথভাবে আয়োজন করা আসরে তারা হয়েছিল চতুর্থ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live