বিপিএল নিয়ে অনেক বড় সুখবরসহ বিসিবি জানিয়ে দিল দল সংখ্যা
যে কারণে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ক্রিকেটবিশ্ব আগের তিনটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ, পাকিস্তান সুপার লিগ এবং বিগ ব্যাশ ক্রিকেট টুর্নামেন্ট। তবে সবচেয়ে বড় ক্ষতি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। তার কারণ প্রায় একই সময়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এবং আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
মূলত নভেম্বর এবং ডিসেম্বরে বিপিএল আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ওই সময় ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছে বাংলাদেশের। যে কারণে জানুয়ারিতেই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। তবে এবার বিপিএল আয়োজন করা হবে সম্পূর্ণ নতুনরূপে।
এবার নতুন করে ফ্র্যাঞ্চাইজিদের সাথে তিন বছরে অথবা পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিসিবি। প্রতি বছরের জন্য যার মূল্য ধরা হয়েছে ৩ কোটি টাকা। মোট সাত দলের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রি করতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুনদের সাথে বিপিএলে পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের কেউ এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘আমরা সামনে বিপিএল নিয়ে মিটিং করতে যাচ্ছি। এবার নতুন করে দল চাওয়া হবে। শেষবার আমাদের চক্র শেষ হয়েছে। সামনে আমরা তিন বছর বা পাঁচ বছরের জন্য দল বিক্রি করবো। পুরোনো কেউ আসতে চাইলে অবশ্যই ওয়েলকাম। সঙ্গে নতুন দলও চাওয়া হবে।’
তবে একসাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলা থাকার কারণে ভালো মানের বিদেশী ক্রিকেটারদের সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যদিও বিপিএলের দুই একজন বাদে তেমন কোনো ভালোমানের বিদেশি ক্রিকেটার থাকে না। তবে এবারের বিপিএলে সেটিও হবে বড় চ্যালেঞ্জ।
“আমাদের অবশ্যই চ্যালেঞ্জ থাকে ভালোমানের বিদেশি আনার। দেখুন, গত বছর বিভিন্ন জায়গায় খেলা থাকা সত্ত্বেও গেইল, রাসেল, ডু প্লেসিরা খেলেছেন। আমাদের বিশ্বাস ওরা আবার আসবে। এখানে এসে তারা খেলে মজা পায়। এটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। ওদের পাশাপাশি অন্যরাও আসে। এবার আমরা দীর্ঘ পরিকল্পনায় আয়োজন করবো যেন ফ্র্যাঞ্চাইজিগুলোও নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল