ব্রেকিং নিউজ: শুটিংয়ে হঠাৎ অসুস্থ দীপিকা, নেওয়া হলো হাসপাতালে
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ১৫ ১২:৪০:৪১
প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম 'প্রজেক্ট কে'। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দরাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।
তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এ ছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।