স্যামসনকে নিয়ে হতাশ বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার কপিল দেব
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক হিসেবে খেলা অনেকটাই নিশ্চিত ঋষভ পান্তের। তবে এই দৌড়ে ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে আরও আছেন ইশান কিশান, লোকেশ রাহুল, দীনেশ কার্তিকরা।
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির কারণে খেলছেন না রাহুল। এ ছাড়া বাকিদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ১৯৮৩ তে ভারতকে বিশ্বকাপ জেতানো কপিল। ঋষভ, ইশান, কার্তিকদের এই প্রতিযোগিতায় স্যামসনকে না দেখে খুবই হতাশ তিনি।
কপিল বলেন, 'আমি স্যামসনকে নিয়ে হতাশ। সে খুবই প্রতিভাবান। তবে সে এক-দুই ম্যাচে ভালো করে, এরপর আর কিছুই করতে পারে না। আমরা যদি ধারাবাহিকতার কথা বলি তাহলে দীনেশ কার্তিক এই মুহূর্তে সবার চেয়ে এগিয়ে আছে।'
'ইশান সম্ভবত চাপে থাকে। আইপিএলের নিলামে সে অনেক দামে বিক্রি হয়েছে, এ কারণেই হয়তো। তবে আমি মনে করি না পান্তের চাইতে কার্তিক টি-টোয়েন্টিতে ভালো। যদিও কার্তিক অনেক আগে খেলা শুরু করেছে এবং সে অনেক অভিজ্ঞ।'
ভারতের হয়ে কোন ফরম্যাটেই থিতু হতে পারেননি স্যামসন। দেশের পোশাকে ১৩ টি টি-টোয়েন্টি খেলে ফেললেও এখনও হাফ সেঞ্চুরির দেখা পাননি তিনি। সবমিলিয়ে তার ব্যাটে আসে ১৭৪ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)