সম্প্রচার সমস্যার সমাধানের আশায় বিসিবি
তদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিবির খুব বেশি কিছু করার নেই। দেশের বাইরে হওয়া সিরিজগুলোতে বিসিবির পক্ষ থেকে সম্প্রচারকারী নিয়োগ দেয়ারও কোনো সুযোগ নেই। ফলে বিসিবির অন্য সবার মতো আশায় আছে শেষ মুহূর্তে এই সমস্যার সমাধান হবে।
এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, 'শেষ মুহূর্ত বলতে আসলে খেলা শুরুর আগ পর্যন্ত যে আশা থাকে সেই আশায় আমরা সবাই বুক বেঁধে আছি। এটা তো প্রথমেই বলেছি যে ক্রিকেট বোর্ডের আসলে আনুষ্ঠানিকভাবে করার কিছু থাকে না। অ্যাওয়ে সিরিজ যেহেতু দুই পক্ষের সমঝোতা হতে হয়। আমরা এখনও আশায় আছি যে শেষ মুহূর্তে যদি হয়ে যায়। শেষ মুহূর্তে হলেও কিন্তু টিভিতে আসতে সময় লাগে না। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট।'
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের টিভি স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’। যদিও তারা এখনও কারো কাছে সম্প্রচার স্বত্ব ভাগ করে দেয়নি। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি সম্প্রচার নিয়ে ধোঁয়াশা শেষ হচ্ছে না। টিটু মনে করেন, বাংলাদেশের দর্শকদের চাহিদা বিবেচনা করে হলেও এই সমস্যার সমাধান করা উচিত।
তিনি বলেন, 'এটা আসলে টিভি চ্যানেল পরিচালনা করেন, যারা আছেন সেখানে তারা বলতে পারবেন ভালো, এটা তো আমি আসলে বলতে পারবো না। আমি যতটুকু জানি যে বাংলাদেশের জনগণ যেভাবে খেলা দেখতে আগ্রহী এটার জন্য তাদের স্পন্সর পেতে খুব বেশি কঠিন হবে না। ওইরকম যদি কিছু হয় তাহলে তারা হোমওয়ার্ক নিশ্চয় করে রেখেছে যে শেষ মুহূর্তে হলে তারা করতে পারবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ