বাংলাদেশে নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন
অনেক দিন ধরে মস্তিষ্কের ক্যানসারে ভুগছিলেন। দেশ-বিদেশে চিকিৎসাও নিয়েছিলেন তিনি। কিছুদিন আগে তার চিকিৎসার জন্য অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন কিছুতেই বাাঁচানো গেল না ববি হামিদ নামে পরিচিত এই ক্রীড়াবিদকে।
মৃত্যুর আগে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীনা ছিলেন। বয়স হয়েছিল ৫৯ বছর। আজ বাদ আসর বনানী ডিওএইচএস মসজিদে জানাজা হবে ববি হামিদের। এরপর সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে তাকে।
ববি দেশের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলেছেন। নব্বইয়ের দশকের শুরুতে খেলেছেন ঐতিহ্যবাহী ওয়ারী ক্লাবে। জাতীয় ফুটবল দলে কখনো ডাক না পেলেও হ্যান্ডবলে জাতীয় দলে খেলেছেন। ফুটবলের পাশাপাশি তুখোড় হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন তিনি। ক্লাব পর্যায়ে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে।
ববি হামিদের বাবা কর্নেল এমএ হামিদ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এক সময় জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। মা রানী হামিদ দেশের দাবার রানী হিসেবে পরিচিত।
আন্তর্জাতিক এই মহিলা মাস্টার ৮০ বছর বয়সেও খেলে চেলেছেন দাবা। একই পরিবার থেকে তিনজনের জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ার ঘটনাও অনন্য। এই পরিবার থেকে জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন কর্নেল হামিদ, রানী হামিদ ও কায়সার হামিদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live