বাকি চার ওয়ানডের আগে দলের তারকা ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া
সাইড স্ট্রেইনের ইনজুরিতে আছেন অজি স্পিনার অ্যাস্টন অ্যাগারও। ছিটকে গেছেন তিনিও। তার বিকল্প হিসেবে হেডের সাথে বাঁহাতি স্পিনার ম্যাথু কুহনেমানও ডাক পেয়েছেন।
বর্তমানে অস্ট্রেলিয়ার 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচের স্কোয়াডে ছিলেন হেড এবং কুহনেমান। আপাতত সেখানে আর খেলা হচ্ছে না এই দুজনের। এই দুজনের বদলে সেখানে ডাক পেয়েছেন জিমি পিয়ারসন ও তানভির সাঙ্ঘা।
ইনজুরিতে আছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কও। কাট ফিঙ্গার ইনজুরিতে এই সিরিজে খেলা হচ্ছে না তার। এ ছাড়া মিচেল মার্শও আছেন ইনজুরিতে। কাফ ইনজুরির কারণে তারও খেলা হচ্ছে না।
সিরিজের প্রথম ওয়ানডেতে দুই উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩০০ রান করে শ্রীলঙ্কা। দলটির হয়ে অপরাজিত ৮৬ রান করেন কুশল মেন্ডিস।
জবাবে ৪২.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৮০ রানে অপরাজিত থাকেন গ্লেন ম্যাক্সওয়েল। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এর আগে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)