বাংলাদেশের বিপক্ষে নতুন করে টেস্ট দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ
কাউন্টি ক্রিকেটে পাওয়া চোটের কারণে রোচকে ফিটনেস টেস্টে পাস করার শর্তে স্কোয়াডের সঙ্গে অনিশ্চিত হিসেবে রেখেছিল ক্যারিবীয় বোর্ড। ম্যাচের আগেরদিন ফিটনেস পরীক্ষায় উৎরে দলে ঢুকে গেছেন ৩৩ বছর বয়সী এ পেসার।
রোচকে দলে পেয়ে উচ্ছ্বসিত হেড কোচ ফিল সিমন্স বলেছেন, ‘এই টেস্টের জন্য রোচ পুরোপুরি ফিট আছে দেখে ভালো লাগছে। সে সবসময় তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার নাম।’
ক্যারিবীয় কোচ আরও বলেন, ‘তার সামনে এখন ২৫০ উইকেটের হাতছানি। শুধু মাঠ নয়, মাঠের বাইরেও দলের মধ্যে যে আবহ নিয়ে আসে রোচ- তাতে আমরা খুশি। তার নিয়মিত সাফল্য দেখার জন্য মুখিয়ে রয়েছি।’
এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ২৪২ উইকেট নিয়েছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে ভয়ঙ্কর তিনি। যেখানে ৯ টেস্টে তিনবার পাঁচ উইকেটসহ নিয়েছেন ৩৪ শিকার। বাংলাদেশের বিপক্ষে তার বোলিং গড় ২১.৪৭, উইকেটপ্রতি বল খরচ করেন মাত্র ৪৫টি।
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের স্কোয়াড
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমান বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেয়মন রেইফার, জেডেন সিলস, কেমার রোচ ও ডেভন থমাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)