তারকা ক্রিকেটার হারালো দক্ষিণ আফ্রিকা
সিরিজের শুরুর ভাগেই করোনা আক্রান্ত হন মার্করাম। যদিও শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার আসা করেছিল দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। প্রায় এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকলেও এখনও করোনা নেগেটিভ হননি মার্করাম। যার কারণে শেষ দুই ম্যাচে তাকে আর বিবেচনা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা।
সিএসএ তাদের বিবৃতিতে বলেছে, 'টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে থাকছে না মার্করাম। গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর এক সপ্তাহ আইসোলেশনে ছিলেন তিনি। শেষ দুই ম্যাচের আগে সে দলে যোগ দিতে পারছে না।'
মার্করামকে হারালেও সুসংবাদ আছে প্রোটিয়া শিবিরের জন্য। সিরিজের পরের দুই ম্যাচের আগে ইনজুরি কাটিয়ে উঠেছেন দলটির তারকা উইকেটরক্ষক ডি কক। শেষ দুই ম্যাচে খেলার মতো ফিট তিনি।
ইনজুরির কারণে গত দুই ম্যাচে খেলতে পারেননি ডি কক। তার বদলে দলে জায়গা পেয়েছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটার হেনরিক ক্লাসেন। কাটাকে ৪৬ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮১ রান করে প্রোটিয়াদের একটি ম্যাচ জেতান ক্লাসেন।
সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ১৭ জুন রাজকোটে এবং ১৯ জুন বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে সিরিজের পরের দুটি ম্যাচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)