ক্যারিয়ারের ১১ ইনিংসে জয়ের পঞ্চম ডাক
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভূতুরে ব্যাটিং করছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ ৪৫ রানে হারিয়ে ফেলেছে ষষ্ঠ উইকেট। এই ধসের শুরুটা হয়েছিল জয়কে দিয়েই।
ইনিংসের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দেন জয়। কেমার রোচের ডেলিভারিটা অফস্ট্যাম্পের অনেকটা উপরে ছিল। চাইলেই ছেড়ে দিতে পারতেন জয়। কিন্তু ব্যাট চালাতে গিয়ে বড় ভুলটা করলেন। তার ব্যাটের কানায় লেগে বল চলে গেলো তৃতীয় স্লিপে। প্রথম বলেই আউট জয়।
২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে ১১ ইনিংস ব্যাটিং করেছেন জয়। তার মধ্যে শূন্য রানে আউট হলেন পাঁচ বার!
এর মধ্যে গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন দুই বার। দুই বলের মাথায় আউট হয়েছেন দুই বার। ক্যারিয়ারের প্রথম ইনিংসেও ডাক মেরেছিলেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে শূন্য রা আউট হয়েছিলেন ১২ বল খেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)