প্রথম ইনিংসে অলআউট বাংলাদেশ, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর
৪৫ রানে ৬ উইকেট হারানোর পর অধিনায়ক সাকিবের সঙ্গে দৃঢ়তা দেখাচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে ২২ বল মোকাবেলা করে ২ রান করা মিরাজ দ্বিতীয় ইনিংসের শুরুতেই আউট হয়ে যান। এরপর মুহুর্মুহু উইকেট পড়তে থাকলে ৩২.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
সাকিব সাজঘরে ফেরার আগে ৬৭ বলে ৫১ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা। সতীর্থদের সঙ্গ পাচ্ছিলেন না দেখে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে লং অনে তালুবন্দী হন।
সাকিব ছাড়া দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন শুধু ওপেনার তামিম ইকবাল (২৯) ও সহ-অধিনায়ক লিটন দাস (১২)। ক্যারিবীয়দের পক্ষে জায়ডেন সিলস ও আলজারি জোসেফ তিনটি করে উইকেট শিকার করেছেন। দুটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ ও কাইল মেয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ ১ম ইনিংস : ১০৩/১০ (৩২.৫ ওভার)
সাকিব ৫১, তামিম ২৯, লিটন ১২
সিলস ৩৩/৩, জোসেফ ৩৩/৩, মেয়ার্স ১০/২, রোচ ২১/২
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)