আজ দুই পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার রাজকোটে অনুষ্ঠিত হতে চলেছে। টিম ইন্ডিয়া শেষ ম্যাচে সফরকারী দলকে ৪৮ রানে পরাজিত করে সিরিজে প্রত্যাবর্তন করেছে।তবে টিম ইন্ডিয়া এখনও ১-২ পিছিয়ে রয়েছে। ভারতের জন্য এই ম্যাচটিও হতে চলেছে 'ডু অর ডাই'-এর মতো। রাজকোটে দল হারলে সিরিজ হারবে, অন্যদিকে পন্তের দল জিতলে সিরিজের শেষ ম্যাচটি হবে ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে যে সিরিজ নির্ধারণ হোক বেঙ্গালুরুতেই।
এমন পরিস্থিতিতে চতুর্থ টি-টোয়েন্টি জেতার কৌশলে কিছুটা পরিবর্তন আনতে পারে ভারতীয় দল। অক্ষর প্যাটেল এখনও এই সিরিজে তেমন কিছু করতে পারেননি। শেষ ম্যাচে তিনি অবশ্যই চার ওভারের কোটা পূরণ করার সুযোগ পেয়েছিলেন, তবে তিনি মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন। এমতাবস্থায় দলে রবি বিষ্ণোই বা দীপক হুডারা পরিবর্ত হিসাবে দলে আসতে পারেন।
একই সঙ্গে দলে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবেশ খানের ফর্ম নিয়ে চিন্তার রয়েছে টিম ম্যানেজমেন্ট। এই বোলার এখন পর্যন্ত সিরিজের তিন ম্যাচে একটিও উইকেট পাননি। অন্যদিকে তার বোলিং ইকোনমি রেট অনেকটাই বেশি। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটের ভূমিকাই গুরুত্বপূর্ণ, এমন পরিস্থিতিতে অর্শদীপ সিংকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। এই বাঁহাতি ফাস্ট বোলার জানেন কীভাবে নতুন বলের পাশাপাশি ডেথ ওভারেও নিজের দক্ষতা দেখাতে হয়। আইপিএলে, এই বোলার তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বহুবার শিরোনামে উঠে এসেছিলেন।
দেখে নিন চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক-উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল/দীপক হুডা/রবি বিষ্ণোই, হার্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান/অর্শদীপ সিং
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live