এবাদত, মুস্তাফিজদের নিয়ে খুশি সাকিব
ক্যারিবীয়দের এভাবে বেঁধে রাখার মূল কৃতিত্ব বাংলাদেশের পেসারদের। প্রায় ১৬ মাস পর টেস্টে ফেরা মোস্তাফিজ ১২ ওভারে মাত্র ১০ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। এবাদত হোসেন ১২ ওভারে ১৮ রানে নিয়েছেন এক উইকেট। আরেক পেসার খালেদ আহমেদ ৯ ওভারে খরচ করেছেন ১৫ রান।
ব্যাটারদের পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই সাকিবের কাছে। তবে পেসারদের নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকতো বলে মনে করেন তিনি।
সাকিব বলেছেন, ‘(পেসারদের নিয়ে) আমি খুবই খুশি। কিছু হাফ চান্স ছিল। সেগুলো নিলে পেসারদের জন্য দারুণ একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে। মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। এবাদত সবসময় ভালো বল করছে। তিনজনই ভালো করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘ওরা (পেসাররা) একটু দুর্ভাগা। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা ভালো অবস্থানে থাকতাম। যদি ১০০ রানে ৪ উইকেট থাকতো, তাহলে কাল (শুক্রবার) আরও ১০০ রানের মধ্যে ওদের অলআউট করলে আমরা ম্যাচে থাকতাম। এখন যে হবে না তা বলছি না।’
তবে এখনও দুটি সুযোগ দেখছেন টাইগার অধিনায়ক সাকিব। তিনি বলেছেন, ‘দেখুন, এখানে দলের দুটি সুযোগ আছে। একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যতো ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেলো।’
দ্বিতীয় সুযোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের আড়াইশো রানের ভেতরেও অলআউট করতে পারি, তখন আমরা দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলে... শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা তো জানি না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট