মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা: লুকা মদ্রিচ
এবার সেই আলোচনায় যুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বিশ্বকাপে কোন দল এগিয়ে থাকবে এ সম্বন্ধে দিয়েছেন নিজের ব্যক্তিগত অভিমত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মদ্রিচ বলেন, “এবারের বিশ্বকাপে এগিয়ে থাকবে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে দলটি বেশ শক্তিশালী। তারা এখন আগের যেকোন বারের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। এই দলটা একেবারে শেষ পর্যন্ত যেতে পারে।”
প্রায় তিন দশকের শিরোপা খরা ঘুচিয়ে গত বছর ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় মেসির আর্জেন্টিনা। এরপর চলতি মাসের শুরুর দিকে জয় করে ফাইনালিসিমার শিরোপাও।
সবমিলিয়ে বেশ আত্মবিশ্বাসী লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। আসছে কাতার বিশ্বকাপে ভালো করার দৃঢ় প্রত্যয় নিয়েই যাবে মেসিবাহিনী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)