বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল-ফ্রান্স, দেখেনিন হিসাব নিকাশ
গত শতাব্দীর সর্বশেষ বিশ্বকাপ অর্থ্যাৎ ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের স্তাদে দ্য ফ্রান্সে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্বাগতিক ফ্রান্স। দ্য অ্যানালিস্টের বিশ্লেষণে উঠে এসেছে, যদি আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিল ও ফ্রান্স দুই দলই গ্রুপ বাধা টপকাতে পারে তাহলে আবারও ফাইনালে মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাদের।
সাম্প্রতিক মাসগুলোর পারফর্ম ভিত্তি করে কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে গ্লোবাল র্যাঙ্কিং মডেল তৈরি করেছে অপটা স্পোর্টস। যা অপটা স্পোর্টস ডাটা নামেও পরিচিত।
ব্রিটিশ এই স্পোর্টস অ্যানালিটিক্যাল কোম্পানিটির প্রণিত র্যাঙ্কিং মডেলে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রেকর্ড চ্যাম্পিয়নধারী ব্রাজিল দুই দলই শীর্ষস্থান ধরে রেখেছে।
তবে সেলেসাওদের চেয়ে শিরোপার দৌড়ে কিছুটা এগিয়ে ফরাসিরা। করিম বেনজেমা-এমবাপেদের টানা বিশ্বকাপ জেতার সম্ভাবনা ১৭.৯৩ শতাংশ। যা কাতারের টিকিট পাওয়া ৩২ দলের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে ব্রাজিলের সম্ভাবনা ১৫.৭৩ শতাংশ।
তবে এ ক্ষেত্রে বেশ পিছিয়ে মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকার শিরোপা কিংবা লা ফিনালিসিমায় শ্রেষ্ঠত্ব এবং টানা অপরাজেয় থাকার তকমা যদিও আশা দেখাচ্ছে আলবিসেলেস্তে সমর্থকদের। তবে গ্লোবাল র্যাঙ্কিং মডেল বলছে, লিওনেল স্ক্যালোনির শিষ্যদের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর সম্ভাবনা মাত্র ৬.৪৫ শতাংশ। সেরা পাঁচ ফেবারিটের তালিকায়ও জায়গা করে নিতে পারেনি তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)