কোনো ব্যাটার ভালো না করে তাহলে তাকে বাদ দিয়ে দিলাম এটা কোচ ও অধিনায়কের সবচেয়ে সহজ কাজ : সাকিব
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বললেন বাদ দেওয়া কোন ব্যাপার নয়। কিন্তু এমন ব্যাটিংয়ে কোন ব্যাখ্যাও খুঁজে পাচ্ছেন না তিনি। গতকাল প্রথম দিনের খেলা শেষে সাকিব বলেন, “ব্যাখ্যা করার কোনো উপায় দেখি না। আসলে আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। জানি না অন্য কারও কাছে আছে কি না, আমার কাছে ব্যাখ্যা নেই।”
বাদ দেওয়ার থেকে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে বললেন সাকিব। “কোচ ও অধিনায়কের কাজ এখানে সহজ, যদি কোনো ব্যাটসম্যান পারফর্ম না করে তাহলে তাকে বাদ দিয়ে দিলাম। এটা কোচ ও অধিনায়কের জন্য সবচেয়ে সহজ কাজ। তাই এখানে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, তাদের কাজটা তাদের করতে হবে। ব্যাটসম্যানদের কেউ মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না।”
তবে সাকিব মনে করেন দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেইসাথে যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্টইন্ডিজকে প্রথম ইনিংসে অলআউট করতে চান তিনি। “ব্যর্থ হয়েছে, আশা করি তারা দ্বিতীয় ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলিয়ে দিতে পারে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন