অসহায়ত্ব নিয়ে আমি চলাফেরা করি না : সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর পার করে ফেলেছেন। দলের সিনিয়র হিসেবে নিজের পারফরম্যান্স ও ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক দিয়ে সাহায্য করছেন দলকে। প্রয়োজনে সতীর্থ এবং জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত মোটিভেটও করছেন। তবুও বাংলাদেশের টেস্ট দলের পারফরম্যান্স হতাশাজনক।
উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষেও হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। ব্যতিক্রম সাকিব। নিজে করেছেন ফিফটি, দলের স্কোর শতরান পার করিয়েছেন। দলের ব্যাটিংয়ের এমন অসহায়ত্বের পর অধিনায়ক নিজেও কি অসহায় হয়ে যান কি না, এমন প্রশ্ন করা হয় সাকিবকে।
তবে এই ক্রিকেটার জানিয়েছেন, এসব অসহায়ত্ব নিয়ে তিনি চলাফেরা করেন না। সাকিবের ভাষ্যে,
‘এতো অসহায়ত্ব নিয়ে আমি আসলে চলাফেরা করি না। জীবনের অনেক সময় পার করেছি ক্রিকেট নিয়ে, এখন আর এগুলো নিয়ে ভাবার সময় নাই। মাঠে সবাইকে মোটিভেট করার কাজ আমার। সে জায়গা থেকে আমি যথেষ্ট করি
যদিও এটা একটা টিম গেম, তবে প্রত্যেকে একসাথে হলেই কিন্তু টিম গেমটা হবে। আবার প্রত্যেকে আলাদা আলাদা হলে এটা হবে না। সেদিক থেকে আমার খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই, আবার আমি জিতে গেলেও খুব বেশি উত্তেজনা দেখাব না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)