সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার বাটলার: মরগ্যান
অন্য দুজনকে ছাড়িয়ে গেছেন বাটলার। ইনিংসের ৩০তম ওভারে চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭০ বলে ১৬২ রানের ইনিংস খেলে। যেখানে ছিল সাত চারের সঙ্গে ১৪টি ছয়ের মার। মাত্র ৬৫ বলে দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে হয়েছেন দ্বিতীয় দ্রুততম ব্যাটার।
শুধু এই ১৬২ নয়, সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও একের পর এক ঝড়ো ইনিংস খেলেছেন বাটলার। এক আসরে আইপিএলের রেকর্ড সর্বোচ্চ চার সেঞ্চুরিসহ মোট ৮৬৩ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলের এক আসরে এর চেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে মাত্র একটি।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিজ দেশের অধিনায়কের কাছ থেকে বড় প্রশংসাই পেয়েছেন বাটলার। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জো রুটের মতে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে বাটলারই বিশ্বের সেরা ব্যাটার।
নেদারল্যান্ডসকে ২৩২ রানের বিশাল ব্যবধানে হারানোর পর মরগ্যান বলেছেন, গত এক-দুই বছর ধরে সে (বাটলার) যেন নিজের আপন ভুবনে খেলছে। এটি দেখতে কখনও তিক্ততা আসবে না আমাদের। অসাধারণ ক্রিকেট খেলছে। সম্ভবত এখন সাদা বলে বিশ্বের সেরা ক্রিকেটার সে।’
নিজের ক্যারিয়ারসেরা ইনিংসের পর বাটলার বলেছেন, ‘আইপিএলটা এর চেয়ে ভালো কাটতে পারতো না আমার। খুব উপভোগ করেছি আমি। সেখান থেকে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এখানে আসার পর মনে হয়েছে আমি ভালো অবস্থায় আছি। এ কারণেই মূলত ভালো খেলতে পেরেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live