অ্যান্টিগা টেস্টে জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। পরে মেহেদি হাসান মিরাজের স্পিনে ক্যারিবিয়ানদের ২৬৫ রানে আটকে রেখেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
দিনের খেলা শেষে সাংবাদ সম্মেলনে পেসার খালেদ বলেন, ‘আমরা তো খেলব জেতার জন্য। চেষ্টা থাকবে, ব্যাটাররা যাতে বড় স্কোর গড়ে, খেলাটা যাতে পাঁচ দিনে গিয়ে শেষ হয়।
প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। খালেদের কথায়, অধিনায়কের প্রত্যাশা মোটামুটি পূরণ করতে পেরেছেন বোলাররা।
খালেদ বলেন, ‘উনি বলেছেন, আরও কম রানে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। ১০-২০ রান বেশি হয়ে গেছে। উইকেট বেশ ভালো। বোলারদের জন্য অতটাও সাহায্য নাই। আমাদের ব্যাটাররা ইনশাল্লাহ ভালো খেলবে।'
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বেশ ভালোই বোলিং করেছেন খালেদ। উইকেট মাত্র দুটো পেলেও ক্যারিবিয়ান পেসারদের নিয়মিতই ভরকে দিয়েছেন তরুণ পেসার।
খালেদ বলেন, সেরাটা দেওয়ার প্রবল চেষ্টা তাকে সহায্য করেছে, ‘চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। যেহেতু শেষ দুটি ম্যাচে আমি ভালো করতে পারিনি। তো চেষ্টা ছিল, এই ম্যাচে যদি সুযোগ পাই, তাহলে দক্ষিণ আফ্রিকাতে যেরকম বল করেছিলাম, সেরকম নিজেকে মেলে ধরতে পারব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ