রোনালদোকে দলে নিতে নতুন দুই ক্লাবের কাড়াকাড়ি
নতুন মৌসুমে নতুন কোচ দিয়ে যাত্রা শুরু করবে ম্যানইউ। আগের কোচ রাল্ফ রাংনিকের জায়গায় দায়িত্ব ডাগ আউটে দেখা যাবে এরিক টেন হাগকে। নতুন কোচ আসায় রেডডেভিলদের ছেড়ে অন্য কোনও ক্লাবে যেতে চান রোনালদো। ইতালির গণমাধ্যম লা রিপাব্লিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ইএসপিএন।
ইতালিয়ান গণমাধ্যম লা রিপাব্লিকার প্রতিবেদনে বলা হয়, রোনালদোর ধারণা ডাচ কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় তিনি নেই। সেখানে আরও বলা হয়েছে, ইউনাইটেডকে ফরোয়ার্ড থেকে প্রেসিং ফুটবল খেলানোর কথা ভাবছেন সাবেক আয়াক্স কোচ।
জোর গুঞ্জন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস এরই মধ্যে নতুন ক্লাব খোঁজা শুরু করেছেন। ইউরোপের দুইটি ক্লাব নাকি ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিতেও আগ্রহ প্রকাশ করেছে। তাদের একটি হলো ইতালির রোমা।
তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। কেননা ম্যানইউ কিংবা রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই বলা হয়নি। ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে ৩৭ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)