অবশেষে শান্ত মুমিনুলকে নিয়ে যা বললেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো
দুই ইনিংসেই যথাসাধ্য চেষ্টা করেছেন বোলাররা। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের ২৬৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও মাত্র ৮৩ রানের পুঁজি নিয়ে কাঁপন ধরায় ক্যারিবীয়দের বুকে। কিন্তু ব্যাটাররা প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে থেমেছে ২৪৫ রানে।
যে কারণে এখন হতাশার পরাজয়ই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গোর মতে, ব্যাটারদের মধ্যে এখন ভালো করার আত্মবিশ্বাসটাই নেই। বিশেষ করে টানা ব্যর্থতার মধ্যে থাকা মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তদের নাম উল্লেখ করেই এ কথা জানিয়েছেন ডোমিঙ্গো।
তৃতীয় দিনের খেলা শেষে ডোমিঙ্গো বলেছেন, ‘এই মুহূর্তে ব্যাটারদের আত্মবিশ্বাস একদম তলানিতে। মুমিনুল, শান্তর মতো বড় খেলোয়াড়রা আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ক্রিকেটে আত্মবিশ্বাস সবসময়ই বড় বিষয়। আর এই মুহূর্তে তাদের ব্যাটিংয়ে সেই আত্মবিশ্বাসটা নেই।’
এসময় ব্যাটারদের ভরাডুবির কারণ হিসেবে আলগা শট খেলার প্রবণতার কথা উল্লেখ করেন ডোমিঙ্গো, ‘দুই ইনিংসেই অনেক আলগা শট, অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেতো। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)