টেস্ট ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে দশম সাকিব, আর ১৫ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম
১৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টের টানা তিন ইনিংসে ফিফটি পেলেন সাকিব। এর আগে অবশ্য পাঁচ বার টানা দুই ইনিংসে ফিফটি পেলেও সেই ধারাবাহিকতায় ছেদ ঘটেছে বারবার। প্রথমবার টানা দুই ইনিংসে ফিফটি পেয়েছেন ২০১০ সালে অধিনায়ক থাকাকালীন অবস্থায়।
নিউজিল্যান্ডের হ্যামিলটনে একই টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৮৭ ও ১০০ রান। পরবর্তীতে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই টেস্টে মিরপুরে ৭৩ ও ৫৫ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। পরের ইনিংসে ৮ রানে আউট হয়ে ফিফটির ধারাবাহিকতায় ছেদ পড়ে।
তবে পরের দুই ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৫১ ও ১৪৪ রান দেখেছিলেন এই অলরাউন্ডার। এরপরের ইনিংসে আবার ৬ রানে আউট হয়ে পরের ইনিংসে আরেকটি ফিফটি ছুঁয়ে করেছিলেন ৮৯ রান।
এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ ও ৫৯ এবং ২০১৫ সালে খুলনাতে পাকিস্তানের বিপক্ষে দুটি অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে করেছিলে ৭৬ ও ৮৯ রান। এরপর এবার টানা তিন ইনিংসে করলেন ফিফটির হ্যাটট্রিক।
বাংলাদেশি অধিনায়ক হিসেবে একই টেস্টের দুই ইনিংসে ফিফটি করার দ্বিতীয় কীর্তি গড়লেন সাকিব। দেশসেরা এই অলরাউন্ডারের আগে অধিনায়ক হিসেবে হাবিবুল বাশারও এক টেস্টের দুই ইনিংসে ফিফটি পেয়েছেন দুইবার। ২০০৫ সালে জিম্বাবুয়ে ও ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এ ছাড়া মুশফিকুর রহিম এমন কীর্তি গড়েছিলেন একবার।
এ ছাড়াও অধিনায়ক হিসেবে টেস্টে ১০০০ ও ৫০ উইকেটের কীর্তি গড়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়। টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে ১০ নম্বর ক্রিকেটার হিসেবে এমন কীর্তিময় তালিকায় জায়গা করে নিলেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live