ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টেস্টে জন্য চমক দিয়ে ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
শরিফুলের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ক্যারিবীয় সফরের জন্য ঘোষিত টেস্ট দলে শরিফুলের নাম থাকলেও জানানো হয়েছিল, কেবল ফিট হয়ে উঠলেই তিনি খেলার জন্য বিবেচিত হবেন।
চোটের কারণে শরিফুল আর টেস্ট দলের সাথে যেতে পারেননি। এ সময় দেশে অনুশীলনে ব্যস্ত রেখেছিলেন নিজেকে। যোগ দিয়েছিলেন জাতীয় দলের ছায়া দল বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে। সেখানে নিজেকে ফিট হিসেবে প্রমাণও করেছেন।
অবশেষে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা তৈরি করে দলের সাথে যোগ দিচ্ছেন দ্বিতীয় টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়ায়। বিসিবির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, 'বাঁহাতি পেসার শরিফুল সেন্ট লুসিয়ার উদ্দেশে আজ রাতে রওয়ানা হচ্ছেন।'
শরিফুল বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন। আবির্ভাবেই আলো ছড়িয়েছেন যুব বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার। অ্যান্টিগা টেস্ট হেরে বাংলাদেশ বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে সাকিব আল হাসানের দলের কাছে।
একনজরে সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live