ডিউক বলের গল্প শুনেছি, ছুঁয়ে দেখিনি: শরিফুল
ইংল্যান্ড ছাড়া কেবল ওয়েস্ট ইন্ডিজেই ডিউক বলে খেলা হয়। এই পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট দিয়েই ডিউক বলের অভিষেক হয়ে যাবে শরিফুলের।
দলে ডাক পেয়ে শরিফুল জানিয়েছেন, ডিউক বলে গল্প শুনলেও এখনও এই বল হাতে নেয়ার সুযোগ হয়নি তার। ডিউক বলে বল করতে মুখিয়ে আছেন এই পেসার।
সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেছেন, 'গল্প তো শুনেছি। এখনও ধরিনি। ধরলে বুঝতে পারব। অবশ্যই আমি এক্সাইটেড।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসাররা। বিশেষ করে এবাদত হোসেন ও খালেদ আহমেদ ক্যারিবীয় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন। শরিফুলও ওয়েস্ট ইন্ডিজে পারফর্ম করতে আশাবাদী।
তিনি বলেন, 'অবশ্যই আমাদের পেসার সেখানে সবসময় ভালো করে। হেল্প থাকে সেখানে, পুরাতন বলেও, নতুন বলেও। চেষ্টা করব যে হেল্প থাকে সেটা নেয়ার।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)