ধাওয়ানের জন্য বড় দুঃসংবাদ দিলেন গাভাস্কার
শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়ার অধীনে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি ধাওয়ানের। এমন অবস্থা দেখে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার সরাসরি বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হবে না ধাওয়ানের।
স্টার স্পোর্টসের আলোচনা অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, ‘(বিশ্বকাপের দলে) আমি ধাওয়ানের নাম দেখছি না। যদি তার নাম আসার সম্ভাবনা থাকতো, তাহলে (আয়ারল্যান্ডের বিপক্ষে) এই স্কোয়াডেও তাকে রাখা হতো। অনেক খেলোয়াড়কেই ইংল্যান্ডে নেওয়া হয়েছে, তাকেও নেওয়া যেতো। যেহেতু সে স্কোয়াডে নেই, আমি তাকে বিশ্বকাপ দলেও দেখছি না।’
পাঞ্জাব কিংসের হয়ে সবশেষ আইপিএলে ১২৩ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন ধাওয়ান। কিন্তু ভারতের সাদা বলের দলে ঢোকার ক্ষেত্রে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই রয়েছেন তিনি। গতবছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।
যেহেতু বিশ্বকাপে ধাওয়ানের কোনো সম্ভাবনা দেখছেন না, তাই রোহিত শর্মার উদ্বোধনী সঙ্গী হিসেবে উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলকেই বেছে নিয়েছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘আমার উদ্বোধনী জুটি হবে লোকেশ রাহুল, যদি সে পুরোপুরি ফিট থাকে। আর তার সঙ্গে অবশ্যই রোহিত শর্মা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live