হার্দিক ভারতের এক্স-ফ্যাক্টর: স্মিথ
ক্যারিয়ারের শুরু থেকেই লোয়ার অর্ডারে ব্যাট করছেন হার্দিক। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে তাকে কিছুটা উপরের দিকে তুলে নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেও সফল হয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করছেন। যা দলের জন্য খুবই কার্যকরী। এই সিরিজে ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই ৩০ এর উপরে রান করেছেন হার্দিক। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) আসর জুড়েই ধারাবাহিক ছিলেন হার্দিক। ব্যাট হাতে ৪৮৭ রান করার সঙ্গে বল হাতে শিকার করেছেন ৮ উইকেট।
স্মিথ বলেন, 'তাকে দেখে মনে হচ্ছে, সে মানসিকভাবে চাঙ্গা। সে জানে তার কাজটা কি এবং ভারতের জন্য সে এক্স-ফ্যাক্টর। দলের ভারসাম্য বজায় রাখতে তার মতো অলরাউন্ডার প্রয়োজন। সে এবং জাদেজা এই দুই জন দলে থাকলে বিকল্প বেড়ে যায়। সুতরাং, আমি মনে করি না যে, এই দুজন ১৫ জনের স্কোয়াডে (টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে) জায়গা পাচ্ছে না।'
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের এখনও বেশ কয়েক মাস বাকি। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে কারা থাকবেন। তবে স্মিথ মনে করেন, হার্দিক এবং দীনেশ কার্তিক ভারতের বিশ্বকাপ স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ।
সাউথ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, 'এখনও অনেক ক্রিকেট বাকি (টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) আছে, তাই এটা বলা মুশকিল যে, আগামী কয়েক মাসে কি ঘটে। তবে আপনি একমত হবেন যে, হার্দিক পান্ডিয়া এবং ডিকে (কার্তিক) সেই স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। কার্তিক ফিনিশিংয়ের জন্য অভিজ্ঞ। হার্দিক উন্নতি করছে এবং নিজের উপর তার নিয়ন্ত্রণ আছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল