ভারতকে কটাক্ষ করে যা বললেন শাহিদ আফ্রিদি
প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি দাবি করেছেন যে বিশ্ব ক্রিকেটে ভারতের কর্তৃত্ব রয়েছে। একটি স্থানীয় মিডিয়া চ্যানেলের হয়ে কথা বলতে গিয়ে তিনি এর পেছনের কারণ সম্পর্কেও জানিয়েছেন। আফ্রিদির বক্তব্য, ‘ভারত সবচেয়ে বড় ক্রিকেটের বাজার’। আফ্রিদি বলেন,
“এই বিষয়গুলি বাজার আর অর্থ ব্যবস্থার উপর নির্ভর করে। সবচেয়ে বড় (ক্রিকেট) বাজার ভারত। ওরা যা বলবে তাই হবে”।
কিছুদিন আগেই বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চিত করেছিলেন যে আগামী বছর থেকে আইসিসির ফিউচার টুর প্রোগ্রামে আইপিএলের জন্য আড়াই মাসের আলাদা উইন্ডোর ব্যবস্থা করা হবে। জয় শাহের এই বয়ান পাকিস্তানকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছিল কারণ দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকার কারণে পাকিস্তানী খেলোয়াড়রা আইপিএলে অংশ নিতে পারেন না।
ভারতকে নিয়ে পাকিস্তানের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক কারণ যদি আইপিএল আইসিসির এফটিপি ক্যালেন্ডারে আলাদা উইন্ডো পায় তাহলে তা পাকিস্তান ক্রিকেটকেও প্রভাবিত করবে। এর কারণে পাকিস্তান সেই সময় আন্তর্জাতিক ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে না বা তারা অন্য দেশের সফরও করতে পারবে না।
প্রসঙ্গত, দু বছর আগে আফ্রিদি আইপিএলকে বড় ব্রান্ড বলেছিলেন আর খোলসা করেছিলেন যে বাবর আজম সহ পাকিস্তানের অন্য খেলোয়াড়রাও এই লীগে খেলতে চান। আইপিএল নিয়ে পাকিস্তান থেকে আসা বয়ানগুলো শুনে এটা বলা ভুল হবে না যে পাকিস্তানী খেলোয়াড়রা এই আশায় বসে আছেন যে কখন এই দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক শুধরোবে আর কবে তারা আইপিএলে খেলতে পারবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন