ব্রেকিং নিউজ: নেইমারের বিমানের জরুরি অবতরণ
বিমান আকাশে থাকতেই জরুরি অবস্থার ঘোষণা করা হয় এবং প্রথম সুযোগেই অবতরণ করানো হয়। তবে, সেই ফ্লাইটে নেইমার নিজে ছিলেন কি না নিশ্চিত হওয়া যায়নি।
ব্রিটিশ পত্রিকা দ্য সান সংবাদটি প্রকাশ করেছে। ব্রাজিলের উত্তর-পূর্ব অংশে বিমানটি নিরাপদেই অবতরণ করতে পেরেছিল এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে দিনের শুরুতে বার্সেলোনার এই তারকা তার বোন রাফায়েলাকে নিয়ে বার্বাডোজের রানওয়াতে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবির অর্থ হচ্ছে, ওই বিমানে বোনসহ ছিলেন নেইমার।
সবাই জানে, একটি ব্যক্তিগত বিমান কেনার জন্য ১০.৮ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছিলেন নেইমার। তবে, এটা নিশ্চিত নয়, উত্তর ব্রাজিলে যে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে সেটি সেই বিমানটি ছিল কি না।
পিএসজির হয়ে দীর্ঘ সময় খেলার পর জাতীয় দলের ডিউটিতে যোগ দিয়েছিলেন নেইমার। ব্রাজিলের জাতীয় দলের ডিউটি শেষ করেই ছুটিতে চলে যান পিএসজি তারকা। আগামী কিছুদিনের মধ্যেই নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে। এর মধ্যে আবার বিশ্বকাপের ব্যস্ততা রয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। সুতরাং, খুব দ্রুতই প্রি-সিজন প্রস্তুতি শুরু হতে যাচ্ছে পিএসজির।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)