আবারও সেই ব্রাজিলের মাঠেই খেলতে হবে আর্জেন্টিনাকে
ফিফার পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যেই খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলের এই স্থগিত ম্যাচটি। সেদিনই ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার। তবে বাকি ছিল ভেন্যু নির্ধারণ।
যেহেতু গত বছর ম্যাচটির স্বাগতিক ছিল ব্রাজিল, তাই ব্রাজিল ফুটবল ফেডারেশনেকে (সিবিএফ) বুধবারের মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়। তিনটি ভেন্যুর কথা ভাবছিল ব্রাজিল। প্রথমত ইউরোপের কোনো মাঠে। যাতে করে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে-পরে অন্য কোনো দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলতে পারে তারা। এটি সম্ভব না হলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রে খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের।
আর এ দুইটির কোনোটিই না হলে নিজেদের দেশেই ম্যাচটি আয়োজন করার কথা জানায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সেটিই হচ্ছে। স্থগিত হওয়া সেই ম্যাচটির ভেন্যুতেই ফের মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সে হবে ২২ সেপ্টেম্বরের ম্যাচটা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন