বিশ্বকাপজয়ী কোচের সাথে সম্পর্ক ছিন্ন করলো বিসিবি
ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথা হলেও কে হতে যাচ্ছেন স্টনিয়ারের উত্তরসূরী তা শীঘ্রই জানিয়ে দেয়া হবে বলে নিশ্চিত করা হয় বোর্ডের পক্ষ থেকে।
সোমবার অনূর্ধ্ব ১৯ এর ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার নিউজবাংলাকে এ সকল তথ্য জানান।
কাওসার বলেন, ‘অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের কার্যক্রম শুরু হবে ঈদের পর। আপাতত কোনো কিছু সেভাবে গুছিয়ে আনা হয়নি। বিদেশি কোচরাও সব পরিকল্পনা ঠিক হলেই আসবেন। স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফরের কথা তো আগেই জানেন।’
তিনি আরও বলেন, ‘আর রিচার্ড স্টনিয়ারের সাথে আমরা চুক্তি নবায়ণ করিনি। নতুন ফিটনেস ও কন্ডিশনিং কোচও বিদেশি। কিন্তু এখনো সব পুরোপুরি চূড়ান্ত নয় বলে নামটা বলা যাচ্ছে না।’
এ বিষয়ে স্টয়নিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বর্তমানে সুইজারল্যান্ড আছি। এক সপ্তাহের একটা ব্যক্তিগত প্রকল্প নিয়ে এখানে এসেছি। বিসিবি থেকে চুক্তির মেয়াদ বাড়ানো হয়নি। তবে এসব ব্যাপার না। বাংলাদেশে কাটানো ৪ বছর দারুণ উপভোগ করেছি। দেশের লোকজনের কাছ থেকে পেয়েছি সমর্থন ও ভালোবাসা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live