ম্যাককালাম যেভাবে বলেছে, ওরা সেভাবে খেলেছে: বোল্ট
শেষ দিনে ২৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করা ইংল্যান্ডের শেষ সেশনে প্রয়োজন ছিল ১৬০ রান। হাতে ছিল ৫ উইকেট। উইকেটে বেন স্টোকস ও জনি বেয়ারস্টো থাকলেও ড্রেসিং রুমে স্বীকৃত ব্যাটার হিসেবে ছিলেন শুধু বেন ফোকস।
তাতে অনুমেয়ভাবেই ড্রয়ের পথে হাঁটার কথা ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় সেশনে ধীরগতিতে ব্যাটিং করলেও চা বিরতি থেকে ফেরার পর আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন বেয়ারস্টো ও স্টোকস। বিশেষ করে কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন বেয়ারস্টো। ইংলিশরা ২৯৯ রান তাড়া করে মাত্র ৫০ ওভারে।
ম্যাককালামের প্রশংসা করে বোল্ট বলেন, 'ম্যাককালাম তাদের যেভাবে বলেছে, তারা সেভাবে খেলেছে। ইংল্যান্ড ক্রিকেটের জন্য এটা নতুন এক পরিবর্তন। এটা দারুণ শুরু। দুটো ম্যাচই দারুণ রোমাঞ্চকর ছিল। আশা করি, আমরা আরও অনেক টেস্ট ম্যাচ দেখব এমন।'
'০-২ ব্যবধানে পিছিয়ে পড়েছি। এটা আমাদের কষ্ট দিচ্ছে। তবে শেষ কয়েক বছর আমরা যেভাবে খেলেছি তাতে আমাদের ড্রেসিং রুমে গর্ব করার মতো অনেক কিছুই আছে।'
নটিংহামে শেষ দিনে ইংল্যান্ড রেকর্ড জয় এনে দেয়ার দিনে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বেয়ারস্টো। যা ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তাকে দারুণভাবে সঙ্গ দেয়া স্টোকসও অপরাজিত ছিলেন ৭৫ রানে। মূলত প্রথম ৯ ওভারে ১০২ রান তোলাতেই ম্যাচে ফিরে ইংল্যান্ড আর শেষ পর্যন্ত দুর্দান্ত জয় তুলে নেয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট