ব্রাজিলকে নিয়ে সবচেয়ে বড় সত্যটা সামনে নিয়ে আসলো ব্রাজিল কোচ তিতে নিজেই
সেই ম্যাচ খেলা শুরুর ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে ব্রাজিল। ফেলাইনির শট মিরান্ডার পায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় বেলজিয়াম। ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে ঢুকিয়ে দেন ফার্নান্দিনহো। ওই আত্মঘাতী গোলই শেষ পর্যন্ত কাল হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গায়ে ফেবারিটের তমকা নিয়ে সেঁটে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হবে পাঁচ বারের চ্যাম্পিয়ান ব্রাজিলকে, মানতে পারেননি অনেকেই। এমনকি এ নিয়ে অনেক কটাক্ষও শুনতে হয় ব্রাজিলকে।
এমনই একটি ঘটনা মনে রেখেছেন ব্রাজিলের কোচ তিতে। সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ব্রাজিলকে অনেকেই ঈর্ষা করে, তবে স্বীকার করে না।
ব্রাজিল কি বিশ্বের সবচেয়ে ঈর্ষণীয় দল? সাংবাদিকের এমন প্রশ্নে তিতে বলেন, ‘আমি আপনাকে একটা ঘটনা বলি। একজন ইতালিয়ান কোচ মিরান্ডাকে (ব্রাজিলিয়ান ডিফেন্ডার, বেলজিয়ামের কাছে হারের পর) বিদ্রুপ করে বলেছিলেন, বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার অনুভূতিটা কেমন?’
‘আমি সেটা মিরান্ডার কাছ থেকে শুনি। আমি মিরান্ডাকে বলেছিলাম, তিনি (ওই ইতালিয়ান কোচ) তো এই অনুভূতি কখনও বুঝতে পারবেন না, কারণ তিনি কখনও ব্রাজিলের মতো দলকে এমনকি নিজের দেশকেও কোচিং করাননি। এটা হিংসা। এজন্যই তিনি এভাবে জিজ্ঞেস করেছেন। অনেক মানুষই ব্রাজিলকে ঈর্ষা করে। কিন্তু তারা স্বীকার করে না। সম্ভবত এটা বিশ্বের সবচেয়ে বেশি ঈর্ষণীয় দল’-যোগ করেন তিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার,৪ এপ্রিল ২০২৬)
- আজ বাংলাদেশ বনাম চীন ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ