ইংল্যান্ডে পৌঁছেই বিপদে বিরাট কোহলি
টাইমস অফ ইন্ডিয়া জানায়, মালদ্বীপ থেকে লন্ডনে আসার পরপরই কোহলি করোনায় আক্রান্ত হন। সংবাদমাধ্যমটির এক সূত্র জানিয়েছে, ‘হ্যাঁ, কোহলিও মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে আসার পরে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন সুস্থ হয়ে গেছেন।’
সুস্থ কোহলিকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। মঙ্গলবার লেস্টারশায়ারের পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময় সতীর্থদের উদ্দীপ্ত করতে দেখা যায় কোহলিকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যাচ্ছে কোহলিকে। নেটে সাবলীলভাবেই ব্যাট করেন তিনি। তবে দলে একের পর এক করোনার হানা কিছুটা তো দুশ্চিন্তারই ভারতীয় শিবিরের জন্য।
আগামী ১ জুলাই থেকে বার্মিংহামে সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২৩ জুন থেকে লেস্টারশায়ারে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)