বিশ্বের সেরা ফুটবলার কে মেসি না রোনালদো জানিয়ে দিলেন ডেক্লান রাইস
২৩ বছর বয়সি এই মিডফিল্ডার হয়তো কিছুদিনের মধ্যেই ম্যানচেষ্টার ইউনাইটেডে অথবা চেলসি তে যোগ দেবেন। সেরকমই আলোচনা চলছে।
তবে যাবার আগে সাবেক ম্যানচেষ্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল্লের সাথে এক আলাপচারিতায় এই বিষয়ে কথা বলেন। রাইস বলেন আমি খুবই ভাগ্যবান যে আমি সিআর সেভেন এবং লিওর সময়ে জন্মেছি। খুব ছোট থেকেই আমি এই দুজনের খেলা দেখে বড় হয়েছি।
তবে তিনি রোনালদোর প্রতি তার আলাদা ভালো লাগার কথা উল্লেখ করে বলেন আমার মনে হয় বড় ম্যাচে রোনালদো কিছুটা এগিয়ে থাকবেন চাপ সামলানোর ক্ষেত্রে। তাই বলে পিএসজি তারকা সুপারস্টার মেসি কে কিন্তু কোনো অংশে পিছিয়ে রাখছেন না।
তিনি মনে করেন এই দুজন একেবারে আলাদা ধরনের খেলোয়াড়। তাদের মতো খেলোয়াড় বহু বছরে একবার আসে।
তাদের মতো খেলোয়াড়ের দেখা পেতে হয়তো আরও বহু বছর অপেক্ষা করতে হবে। গত ১৫ বছর ধরে তারা মানুষকে আচ্ছন্ন করে রেখেছেন। তাদের নিজ নিজ জায়গা থেকে যতটা করা যায় সবই অর্জন করেছেন উয়েফা,কোপা,ইউরো সবই জয় করেছে। ব্যালন ডি’র অনেক বার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন।
তবে এতো সব অর্জনের মধ্যেও একটা জায়গায় দুজন হয়তো মিশে গেছেন এক মোহনায়। দুজনই হয়তো একটি না পাওয়ার হতাশায় ভোগেন। আর তা হলো বিশ্বকাপ। এতো বড় তারকা হয়েও মেসি রোনালদো কেওই পারেননি ফুটবলের সবচেয়ে সম্মানজনক ফিফার বিশ্বকাপ ঘরে তুলতে। রোনালদো ৩৭ বছরে পা দিয়েছেন মেসি ৩৪। কাতার বিশ্বকাপই হয়তো দুজনের জন্য শেষ সুযোগ একটি বার বিশ্বজয় করে কাপটি নিজের করে নেওয়ার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন