২য় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে তারকা ক্রিকেটার হারালো বাংলাদেশ
চলমান সিরিজে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে পীঠের নিচের দিকের মাংসপেশিতে টান পড়ে ইয়াসিরের। ব্যাটিং থেকে উঠে যান তিনি। ম্যাচের প্রথম দিনে ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে (রিটায়ার্ড হার্ট) যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এরপর আর নামতে পারেননি ম্যাচে। পরে এমআরআই স্ক্যান করে দেখা যায় আপাতত আর খেলার অবস্থায় নেই এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছিলেন, চোট থেকে সেরে উঠতে এই ক্রিকেটারের সময় লাগবে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ।
যদিও প্রত্যাশিতভাবে সেরে উঠেননি ইয়াসির। যে কারণে দ্বিতীয় টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আগামী ২৪ জুন মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইয়াসিরের ছিটকে যাওয়া প্রসঙ্গে ফিজিও বায়েজিদুল বলেন, ‘ইয়াসির আলী তার পিঠের চোট থেকে প্রত্যাশিতভাবে সেরে উঠতে পারছে না এবং তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে পারেনি।’
‘প্রায় দুই সপ্তাহ বিশ্রামের পরও সে অনুশীলন করতে পারছে না। আমরা এটা বলতে পারি যে তার চোটের সময়টা আরও বাড়বে। সে বাকি ম্যাচগুলো মিস করবে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন।’
টেস্ট স্কোয়াড-
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, শরিফুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন