‘সিক্সটি’ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ
টুর্নামেন্টটি হবে মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দশম আসর শুরুর আগে। খেলবে সিপিএলের ছেলেদের ছয় ফ্র্যাঞ্চাইজি ও মেয়েদের তিন দল।
টুর্নামেন্টে থাকছে বেশ কিছু নতুন নিয়ম। ষষ্ঠ উইকেট পতনের পর প্রতিটি ব্যাটিং দল অলআউট বিবেচিত হবে। প্রাথমিকভাবে পাওয়ার-প্লে থাকবে দুই ওভারের। ইনিংসের প্রথম ১২ বলের মধ্যে দুটি ছক্কা মারতে পারলে বাড়তি এক ওভারের পাওয়ার-প্লে নেওয়া যাবে ৩ থেকে ৯ ওভারের মধ্যে।
বোলিং দল একই প্রান্ত থেকে টানা পাঁচ ওভার বল করবে। এরপর করবে অন্য অর্ধ থেকে। একজন বোলার করতে পারবে সর্বোচ্চ ২ ওভার। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে পেতে হবে শাস্তিও। ৪৫ মিনিটের মধ্যে ১০ ওভার শেষ করতে ব্যর্থ হলে শেষ ১ ওভারের জন্য একজন ফিল্ডারকে মাঠের বাইরে চলে যেতে হবে।
প্রথম আসরের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল। আগামী ২১ অগাস্ট নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষের পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের টুর্নামেন্টটিতে পাওয়া যাবে। কিছু বিদেশি খেলোয়াড়কেও দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট