ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরা হলো না সাইফউদ্দিনের
দেশের শীর্ষস্থানীয় এক দৈনিককে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, বিসিবির মেডিক্যাল টিমের কাছেই আনফিট হিসেবে গণ্য হয়েছেন সাইফউদ্দিন।
কেননা একটানা বোলিং করতে পারছেন না বাংলাদেশ দলের এই অলরাউন্ডার। অবশ্য ব্যাটিংয়ে তেমন সমস্যা হচ্ছিল না সাইফউদ্দিনের। কিন্তু বোলিংয়ের কথা বিবেচনা করে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইছে না বিসিবি।
লম্বা সময় ধরেই পিঠের ব্যাথার কারণে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। সর্বশেষ দেশের হয়ে ২০২১ সালের অক্টোবরে খেলেছিলেন তিনি। এর আট মাস পর আবারও ডাক পান জাতীয় দলে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে জায়গা পান তিনি। কিন্তু পুরোনো ইনজুরির কারণেই আর খেলা হচ্ছে না তার। ২০১৭ সালে বাংলাদেশ দলে অভিষেকের পর এবারই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলার সুযোগ ছিল তার সামনে।
শুধু সাইফউদ্দিন নন, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বিও। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে পীঠের নিচের দিকের মাংসপেশিতে টান পড়ে ইয়াসিরের। ব্যাটিং থেকে উঠে যান তিনি।
এরপর আর নামতে পারেননি ম্যাচে। পরে এমআরআই স্ক্যান করে দেখা যায় আপাতত আর খেলার অবস্থায় নেই এই ডানহাতি ব্যাটসম্যান। ইনজুরি থেকে সেরে না ওঠার কারণে দ্বিতীয় টেস্টের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল