চাঞ্চল্যকর তথ্য: বিরাট কোহলির খারাপ ফর্মের দায় রবি শাস্ত্রীর
এর মধ্যে বেশকিছু ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটের সাম্প্রতিক প্রদর্শন নিয়ে মন্তব্য করেছেন, যার মধ্যে একজন বিরাত কোহলির খারাপ ফর্মের জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে দায়ী করেছেন।
রবি শাস্ত্রীর উপর এই অভিযোগ প্রতিবেশী দেশ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ তুলেছেন। লতিফের মতে বিসিসিআই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করে সবচেয়ে বড় ভুল করেছিল। এর সঙ্গেই তিনি বিরাট কোহলির খারাপ ফর্মের জন্য দায়ীও রবি শাস্ত্রীকেই করেছেন। রশিদ বলেছেন,
“এ সবকিছুই রবি শাস্ত্রীর কারণেই হয়েছে, ২০১৭য় আপনারা অনিল কুম্বলের মতো প্লেয়ারকে সাইডলাইন করে রবি শাস্ত্রীকে কোচ করেছিলেন। আমি জানি না রবি শাস্ত্রীর কাছে মান্যতা ছিল কি না। ও একজন ব্রডকাস্টার ছিল আর ওর কখনও কোচিংয়ের সঙ্গে কোনো লেনাদেনা ছিল না”।
প্রসঙ্গত, রবি শাস্ত্রী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন। তার কার্যকালে ভারত দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত প্রদর্শন করেছে। কিন্তু তিনি একটিও আইসিসি টুর্নামেন্ট জিততে সফল হননি। সম্প্রতিই যখন রবি শাস্ত্রীর কাছে বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সময় তিনি বিরাটকে ব্রেক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই বিষয়েও ক্ষুব্ধ হয়ে রশিদ লতিফ শাস্ত্রীকে সমালোচনা করে বলেন,
“আমার মনে হয় না যে বিরাট ছাড়া শাস্ত্রীকে কোচ করার আর কারও কোনো ভূমিকা থেকে থাকবে। কিন্তু এখন এই চালই উল্টে গিয়েছে, তাই না? যদি শাস্ত্রী কোচ না হত তো কোহলির এই হাল কখনও হত না”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন