দীর্ঘ পাঁচ বছরের ইতিহাস পাল্টে দিয়ে নতুন ইতিহাস গড়লো আর্জেন্টিনা
বরাবরের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে লাতিন আমেরিকার আরেক দল ব্রাজিল। সর্বশেষ দুটি ফ্রেন্ডলি ম্যাচে জাপান ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে সেলেসাওরা। এদিকে বাজে পারফরম্যান্সের কারণে র্যাঙ্কিংয়ে আরও অবনমন ঘটলো জামাল ভূঁইয়াদের।
আজ (২৩ জুন) প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত মাসে ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করলেও পরের তিন ম্যাচে হার দেখেছিল হ্যাভিয়ের ক্যাবরেরোর দল। যার কারণে ২০ রেটিং পয়েন্ট হারিয়ে ১৮৮ ধাপ থেকে নেমে তালিকার ১৯২তে নেমে গেছে বাংলাদেশ।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিনে থাকা ফ্রান্স নতুন হালনাগাদে ২৫ রেটিং পয়েন্ট হারিয়েছে। সর্বশেষ মাসে খেলা চার ম্যাচের একটিতেও না জেতায় এত পয়েন্ট হারায় দলটি। এই চারম্যাচের একটি ড্র করলেও তিনটিতে হার দেখে ফরাসিরা। ২৫ পয়েন্ট হারিয়ে ১৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিন থেকে চারে নেমে গেছে দলটি।
অপরদিকে ফাইনালিসিমাসহ এস্তোনিয়ার বিপক্ষে মেসির পাঁচ গোলে ৫-০ ব্যবধানে জেতায় ৫ রেটিং পয়েন্ট যুক্ত হয়ে আর্জেন্টিনার শিবিরে। ফলে ১৭৭০ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে লিওনেল স্কালোনির দল। কিন্তু দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা ২০১৬ সালের পর সেরা র্যাংকিং অর্জন করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)