গোল, গোল, গোল, গোল হাড্ডহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়া বনাম বাংলাদেশের মধ্যকার প্রথমার্ধের খেলা
বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ৪-০ গোলে। জোড়া গোল করেছেন আঁখি খাতুন। অন্য দুই গোল সাবিনা ও স্বপ্নার।
তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ডান দিক থেকে সানজিদার ক্রসে সাবিনার শট ক্রসবারের ওপর দিয়ে গেলে সে যাত্রা রক্ষা পায় মালয়েশিয়া।
নবম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আঁখি খাতুন ডান পা দিয়ে সহজেই গোল। ২৬ মিনিটে ডান দিক থেকে সিরাত জাহান স্বপ্নার ক্রস ধরে অধিনায়ক সাবিনা খাতুন গোলরক্ষককে কাটিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন।
৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে আঁখি খাতুন ডান পায়ের টোকায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ গোলটি করেছেন সিরাত জাহান স্বপ্না। সাবিনার বাড়িয়ে দেওয়া বলটা শুধু জালে পাঠিয়েছেন স্বপ্না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)