২৫০ এর অপেক্ষায় থাকা রোচের ‘মিশন ৩০০’
চোটের কারণে শুরুতে অ্যান্টিগা টেস্টের স্কোয়াডে ছিলেন না রোচ। তবে শেষ মুহূর্তে এই পেসারকে অন্তর্ভুক্ত করা হয় স্কোয়াডে। ২৪২ উইকেট নিয়ে টেস্ট খেলতে নেমে তিনি ২ ইনিংস মিলিয়ে শিকার করেন ৭ উইকেট। তাতে ছুঁয়ে ফেলেন ২৪৯ উইকেট নেওয়া ক্যারিবিয়ান কিংবদন্তী পেসার মাইকেল হোল্ডিংকে।
এবার সেন্ট লুসিয়ায় এক উইকেট নিলেই রোচ পেছনে ফেলবেন হোল্ডিংকে। সংবাদ সম্মেলনে ৩৪ ছুঁইছুঁই বয়সী এই পেসার বলেন, ‘ অবশ্যই পঞ্চাশ পার হওয়া (আপাতত লক্ষ্য ২৫০ উইকেট পূর্ণ করা)। এখন ২৪৯টা আছে, আশা করি একটা উইকেট পেয়ে যাবো আগামী ম্যাচে। এরপর আমার শরীরকে ঠিক করা ৩০০ উইকেটের জন্য। সেটা আমার, দল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আদর্শ হবে। এটা অবশ্যই তালিকায় আছে।’
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই পেসারদের জন্য দারুণ জায়গা। রোচ এই মাঠে ৫ টেস্ট খেলেই নিয়েছেন ২৬ উইকেট। তার চোখে এখানকার উইকেটে ক্যারিবিয়ান পেসারদের জন্য অন্যতম সেরা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে বারবাডোসের এই পেসার সারের হয়ে খেলছিলেন ইংলিশ কাউন্টি ক্রিকেট। ডানহাতি এই পেসার মনে করেন কাউন্টি খেলে শিখেছেন অনেক কিছুই। নানা দিক থেকে চ্যালেঞ্জিং ইংলিশ কাউন্টি নিয়ে তার ভাষ্য, ‘এটা সাহায্য করেছে আমার মনে হয়। কন্ডিশন, নিজে থেকেই অনেক কিছু শেখা যায়। অবশ্যই কাউন্টি ক্রিকেট খুব চ্যালেঞ্জিং। অনেক ম্যাচ খেলতে হয় অল্প দিনে। খেলার কোয়ালিটিও খুব উঁচু মানের।’
‘আলাদা কন্ডিশনে নিজেকে চ্যালেঞ্জ জানানো সবসময় ভালো। তরুণদের জন্য এই অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আমি তাদের পরামর্শ দেই যেকোনো পর্যায়ে কাউন্টি খেলতে। এটা আমাকে সাহায্য করেছে, কিছু জিনিসের সঙ্গে মানিয়ে নিতে। বডি, রিলিজ পয়েন্ট, লাইন এমন অনেক বিষয়েই’ আরও যোগ করেন রোচ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- নিজের ফোন দিয়ে ঘরে বসেই ভোটের লাইভ ফলাফল দেখবেন যেভাবে
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট