টেস্ট ক্রিকেটকে নিয়ে অনেক বড় পরিকল্পনা করে রেখেছেন ম্যাককালাম
ম্যাককালাম ইংল্যান্ডের দায়িত্ব নেয়ার আগে নিজেদের সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ড জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। সাদা পোশাকের ক্রিকেটে ইংলিশরা কতটা বাজে ফর্মে ছিল তা বোঝাতে এই পরিসংখ্যান বোধ হয় যথেষ্ট। এরপর ইংল্যান্ডের টেস্ট দলটাকে ঢেলে সাজানো হয়।
তারই ধারাবাহিকতায় ইংলিশরা ফিরেছে দুই কোচ তত্ত্বে। যেখানে ম্যাকাকালামের দায়িত্বে থাকবেন সাদা পোশাকের দলের ক্রিকেটাররা। এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পেলেন তিনি। এবার তিনি টেস্ট ক্রিকেটকে আরও দর্শকপ্রিয় করে তুলতে চান।
ম্যাককালাম বলেন, 'খেলাটি প্রায় ১০০ বছর ধরে চলছে এবং এটি দুর্দান্ত। কিন্তু এখন সময় পাল্টেছে, মানুষ খুব দ্রুত এবং সঙ্গে সঙ্গে ফলাফল চায়। কিছু দেশে টেস্ট ক্রিকেট আগের মতো গুরুত্বপূর্ণ নাও হতে পারে। টেস্ট ক্রিকেট যে এখনও আকর্ষণীয় এবং মানুষ এটি দেখতে চায় তা নিশ্চিত করার চেষ্টা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।'
ম্যাককালাম সাদা পোশাকের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও অপরাজিত ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই টেস্টের দুইটাতেই জিতেছে বেন স্টোকসের দল। ম্যাককালাম মনে করেন, একজন কোচ হিসেবে দলের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না।
তিনি বলেন, 'গত দুটি টেস্ট ম্যাচে আমরা যা পেয়েছি, তার চেয়ে বেশি কিছু ড্রেসিংরুমের জন্য আমি চাইতে পারতাম না। তবে এর অনেকটাই অধিনায়কের উপর নির্ভর করে, তার চিন্তা এবং ভাবনাগুলো অনেকটাই আমার মতোই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live