কাতার বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম, বাড়তি সুবিধা পাচ্ছে দল গুলো
আন্তর্জাতিক ফুটবলে কোনও দেশ একটি প্রতিযোগিতা বা একটি ম্যাচের জন্য ২২ জনের দল তৈরি করতে পারে। বিশ্বকাপ বা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে দলে ২৩ জন ফুটবলার রাখতে পারত অংশগ্রহণকারী দেশগুলো। এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হলো ২৬।
এর অর্থ হচ্ছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রথম একাদশের বাইরে অতিরিক্ত ১৫জন করে ফুটবলার থাকতে পারবেন রিজার্ভ বেঞ্চে। কোচ এবং অন্য কর্মকর্তাদের সংখ্যাটা হবে সর্বোচ্চ ১১ জন। এই ১১ জনের মধ্যে বাধ্যতামূলকভাবে রাখতে হবে দলের চিকিৎসককেও। ডাগআউটের বেঞ্চে এই ২৬ জনের বেশি কারও বসার অধিকার থাকবে না।
২০০২ বিশ্বকাপ থেকে প্রতিটি দল ২৩ জন ফুটবলার নিয়ে বিশ্বকাপ খেলতে যেতো। করোনার কারণে ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে উয়েফা প্রতিটি দলে ২৬ জন করে ফুটবলার রাখার সিদ্ধান্ত নেয়। উয়েফার দেখানো পথেই এবার হাঁটলো ফিফা।
করোনার কারণে আগেই ম্যাচগুলোতে ৯০ মিনিটে ৫জন বদলির নিয়ম তৈরি করা হয়েছিল। এই নিয়মটা এখন মোটামুটি স্থায়িত্ব পেয়ে গেছে। এখন ২৬জন ফুটবলার রাখার নিয়ম করা হলো।
এবারের বিশ্বকাপের জন্য বেশকিছু নতুন নিয়মের প্রবর্তন করতে যাচ্ছে ফিফা। দেখে নেয়া যাক সে নিয়মগুলো কী কী?
১) প্রাথমিক তালিকায় ৩৫-এর পরিবর্তে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।
২) চূড়ান্ত তালিকায় খেলোয়াড় কমপক্ষে ২৩ জন থাকবে এবং সর্বোচ্চ ২৬ জন ফুটবলার থাকতে পারবেন।
৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ২০২২ সালের ১৩ই নভেম্বর পর্যন্ত।
৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা, যাদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে) সদস্য বসতে পারবেন না।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: কখন ও কোথায় দেখবেন সরাসরি?
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: প্রথমার্ধ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম ভারত
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: লাইভ দেখার সহজ উপায়
- আর বিশ্বকাপ খেলা হলো না নেইমারের
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬)
- চলছে বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: ১০ মিনিট শেষ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম চীন ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত ফাইনাল: টাইব্রেকারে গড়ালো ম্যাচ, সরাসরি দেখুন Live
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার